বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ল

Spread the news

১ অক্টোবর : উৎসবের মরশুম শুরু হতে না হতেই আমজনতা ও ব্যবসায়ীদের জন্য বড় ধাক্কা। ১ অক্টোবর মধ্যরাত থেকে আবারও বাড়ানো হলো ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। দুর্গাপুজো ও আসন্ন বিয়ের মরশুমের মুখে এই দাম বৃদ্ধিতে মাথায় হাত রেস্তোরাঁ ও ক্যাফে মালিকদের। তবে স্বস্তির বিষয়- গৃহস্থের ব্যবহৃত ১৪.২ কেজির ডোমেস্টিক সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।

এই নতুন দাম বৃদ্ধির জেরে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার কিনতে খরচ পড়বে মোট ১,৯৮২ টাকা। একইভাবে রাজধানী দিল্লিতে এর নতুন মূল্য ধার্য হয়েছে ২,৮১০ টাকা, মুম্বইয়ে ২,৭৪৭ টাকা এবং চেন্নাই শহরে এই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে ২,৯১৬ টাকা। মূলত হোটেল, রেস্তোরাঁ ও বিভিন্ন খাদ্য বিপণন প্রতিষ্ঠানে এই ১৯ কেজির সিলিন্ডার ব্যবহার করা হয়ে থাকে। বাণিজ্যিক গ্যাসের এই ধারাবাহিক মূল্যবৃদ্ধির কারণে উৎসবের এই মরশুমে বাইরের খাবার বা রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার খরচ আরও অনেকটা বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *