দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ , ৩০ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে বিজেপির Children একাধিক অভিযোগ তুলে সরব হল জেলা কংগ্রেস। ১৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী এইচ. নিরুপমা সিংহের বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের নেতারা বিভিন্ন ইস্যুতে বিজেপিকে নিশানা করেন।
সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের নির্বাচনী পর্যবেক্ষক ডাঃ এম. শান্তিকুমার সিংহ এবং জেলা কংগ্রেসের সহ-সভাপতি দিব্যজ্যোতি বরুয়া দাবি করেন, ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী পাপলী কর্মকারের হলফনামায় উল্লেখ করা শিক্ষাগত যোগ্যতা নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। তাঁদের দাবি, এই মামলায় সিজেএম আদালত আগামী ২৭ অক্টোবর তাঁকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। তবে এ বিষয়ে বিজেপি প্রার্থীর বক্তব্য সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হয়নি।
এদিন বিজেপির বিরুদ্ধে অরুণোদয় প্রকল্প ও রেশন কার্ডের সুবিধার কথা বলে ভোট চাওয়ার অভিযোগও তোলেন শান্তিকুমার সিংহ। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে শিলচরের পানীয় জল, জলাবদ্ধতা ও রাস্তাঘাটের সমস্যা পুরোপুরি সমাধান হয়নি। পুর নিগম নির্বাচনে এসব নাগরিক সমস্যাকেই গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
কংগ্রেস পুর নিগমের বোর্ড গঠন করলে নতুনভাবে অন্তর্ভুক্ত এলাকায় দশ বছর পর্যন্ত কর না নেওয়ার প্রতিশ্রুতিও দেন শান্তিকুমার সিংহ। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়নমূলক কাজ করার আশ্বাস দেন তিনি।
সাংবাদিক সম্মেলন থেকেথেকে ১৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী এইচ. নিরুপমা সিংহের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান ডাঃ শান্তিকুমার সিংহ। তাঁর দাবি, নির্বাচনী প্রচারে কংগ্রেসের পক্ষে সাধারণ মানুষের সমর্থন ক্রমশ বাড়ছে।



