নিউ ইয়ং স্টার ক্লাবের গ্রাউন্ডফিল্ড কর্মীদের টি-শার্ট দিল ‘বরাক তরঙ্গ’

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : ফুটবল মাঠের নেপথ্যের কারিগর গ্রাউন্ডফিল্ড কর্মীদের সম্মান জানাতে উদ্যোগী হল ডিজিটাল ওয়েব নিউজ পোর্টাল ‘বরাক তরঙ্গ’। সোনাবাড়িঘাট নিউ ইয়ং স্টার ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের গ্রাউন্ডফিল্ড কর্মীদের হাতে টি-শার্ট তুলে দেওয়া হয়। শনিবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের অনুষ্ঠানে কর্মীদের হাতে টি-শার্ট তুলে দেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ইয়ং স্টার ক্লাবের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, টুর্নামেন্ট পরিচালন কমিটির সভাপতি আইয়ুব বখত মজুমদার, ক্লাবের উপদেষ্টা আজিজুর রহমান চৌধুরী এবং ‘বরাক তরঙ্গ’-এর প্রধান আশু চৌধুরী।

এদিন পৃথক এক অনুষ্ঠানে গ্রাউন্ডফিল্ড কর্মী নুরুল হকের হাতেও টি-শার্ট তুলে দেওয়া হয়। তাঁর হাতে টি-শার্ট তুলে দেন সমাজকর্মী অপু মজুমদার ও ক্লাবের কোষাধ্যক্ষ আনসার মিয়া ।

ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে মাঠ প্রস্তুত ও রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত গ্রাউন্ডফিল্ড কর্মীদের অবদানকে স্বীকৃতি দিতেই এই উদ্যোগ বলে জানান আশু চৌধুরী। এও জানান, আগেও নিউ ইয়ং স্টার ক্লাবের গ্রাউন্ডফিল্ড কর্মীদের মধ্যে টি-শার্ট বিতরণ করেছিল ‘বরাক তরঙ্গ’। উল্লেখ্য, ‘বরাক তরঙ্গ’- সাত বছর পূর্তি হল এবছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *