দুর্ঘটনায় আহত বুনো হাতির করুণ মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : গোয়ালপাড়া জেলায় ফের বুনো হাতির করুণ মৃত্যুর ঘটনা সামনে এসেছে। বগুলামারি প্রস্তাবিত সংরক্ষিত এলাকার কল্যাণপুরে একটি বুনো হাতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত ২৯ আগস্ট গুয়াহাটি থেকে নিউ বঙাইগাঁওগামী একটি ট্রেনের ধাক্কায় হাতিটি গুরুতরভাবে আহত হয়েছিল। রেললাইনের পাশে আহত অবস্থায় হাতিটিকে পাওয়া যায়। দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় বেশ কিছুদিন থাকার পর অবশেষে তার মৃত্যু হয়।

বগুলামারি প্রস্তাবিত সংরক্ষিত এলাকার কল্যাণপুর এলাকায় হাতিটির মৃতদেহ উদ্ধার হওয়ার পর বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। রেলপথে বন্যপ্রাণীর চলাচলের সময় দুর্ঘটনা এড়াতে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।

হাতিটির মৃত্যুর ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। রেলপথ সংলগ্ন এলাকায় বুনো হাতির নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক হওয়ার দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *