বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর: সাপের কামড়ে মর্মান্তিক মৃত্যু হল এক কিশোরীর। মৃত কিশোরীর নাম নন্দিনী রায়। গোলকগঞ্জের বিষখোয়া চতুর্থ খণ্ড এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নন্দিনী রায়কে সাপে কামড়ানোর পর পরিস্থিতি গুরুতর হয়ে পড়ে। পরে তার মৃত্যু হয়। কিশোরীর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘটনায় এলাকায় উদ্বেগও দেখা দিয়েছে।



