আর কে নগর, বাজারিছড়া, রাতাবাড়ি ও বদরপুরে মদ বাজেয়াপ্ত শ্রীভূমি পুলিশের

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।  
বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে শ্রীভূমি পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। জেলার বিভিন্ন থানার অন্তর্গত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি মদ ও বিয়ার বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আরকে নগর, বাজারিছড়া, রাতাবাড়ি ও বদরপুর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৪৯.২৭ লিটার ইন্ডিয়ান মেড ফরেন লিকার (IMFL) এবং ১০ বোতল বিয়ার জব্দ করা হয়েছে।

অবৈধভাবে মদ মজুত ও বিক্রির বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে। বেআইনি মদ ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশের লাগাতার অভিযানে অবৈধ মদ ব্যবসার সঙ্গে জড়িতদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক বার্তা পৌঁছেছে। অবৈধ মদ মজুত ও বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার কথা জানিয়েছে শ্রীভূমি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *