বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবামূলক কার্যক্রমের ২৫ বছর পূর্তি উপলক্ষে কাজিরবাজার জিপি কমিটির উদ্যোগে রাতাবাড়িতে স্বচ্ছ ভারত অভিযান ও সাফাই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার রাতাবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় জিপি কমিটির কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। অভিযানের মাধ্যমে স্কুল চত্বর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা গড়ে তোলার বার্তা দেওয়া হয়।
কাজিরবাজার-পলডহর জিপির কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয়দেরও অংশগ্রহণ লক্ষ্য করা যায়। কর্মসূচির আয়োজকদের পক্ষ থেকে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।



