দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : দুর্গোৎসবের প্রাক্কালে নারী উদ্যোক্তাদের স্বনির্ভরতার বার্তা নিয়ে শিলচরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘মা আসছেন’ শীর্ষক ফ্যাশন ও প্রদর্শনী মেলা। পারফেকশন গ্ল্যামের উদ্যোগে আয়োজিত এই মেলা ১৮ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সেলিব্রেশন বিবাহ ভবনে চলবে। প্রতিদিন সকাল সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে।
স্থানীয় নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং তাঁদের তৈরি সামগ্রী সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন। বরাক উপত্যকার ৪০ জন নারী ও দু’জন পুরুষ উদ্যোক্তা মেলায় অংশ নিয়েছেন। মেলায় হ্যান্ডমেড ব্যাগ, নান্দনিক মোমবাতি, প্রাকৃতিক উপকরণে তৈরি ব্রেসলেট ও আংটি, ট্রেন্ডি পোশাক, ঐতিহ্যবাহী শাড়ি এবং অর্গানিক প্রসাধনী-সহ বিভিন্ন সামগ্রী প্রদর্শন ও বিক্রি হচ্ছে। দুর্গাপূজার কেনাকাটাকে সামনে রেখে মেলায় থাকছে বিভিন্ন আকর্ষণীয় সামগ্রী ও উপহারের সম্ভার। আয়োজক অর্পিতা চৌধুরী ও ঋদ্ধি দে জানান, ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ের পাশাপাশি আকর্ষণীয় উপহার জেতার সুযোগও রাখা হয়েছে। তাঁদের আশা, উৎসবের আগে এই মেলা স্থানীয় কারুশিল্পী ও উদ্যোক্তাদের সঙ্গে ক্রেতাদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করবে।
মেলা আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছেন অর্পিতা চৌধুরী, অর্পিতা দেবাশিস, ঋদ্ধি দে, মৌমিতা ঘোষ, চন্দ্রা চক্রবর্তী, সুতপা রায়, ইলা বণিক, মিনাক্ষী দাস, সঙ্গীতা চক্রবর্তী, নিবেদিতা ভট্টাচার্য, মিনাক্ষী নাথ, পিউলি দাস দত্ত, মাধুরী পুরকায়স্থ, নবনীতা দত্ত সেনগুপ্ত, জয়িতা দেব, রিমি চক্রবর্তী, শিপ্রা দাস, সুইটি পাল, জ্যোতিমালা ডলি, বাসবী রায়, টুষি দেব ও রুমি রাজকুমারী-সহ অন্যান্যরা।



