শিলচর স্পোর্টিং ক্লাবের ৯০তম বর্ষ পূর্তিকে উপলক্ষ করে ওপেন প্রাইজমানি ক্যারম প্রতিযোগিতা

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : বরাক উপত্যকার দ্বিতীয়তম প্রাচীন ও ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শিলচর স্পোর্টিং ক্লাব তাদের বছরব্যাপী  ৯০তম বর্ষ (গ্রানাইট জুবিলি) উদযাপন অনুষ্ঠানকে উপলক্ষ করে দু’দিবসীয় ওপেন প্রাইজমানি ক্যারম বোর্ড প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতার শুভারম্ভ হবে ১৯ সেপ্টেম্বর বেলা ১১টায়। পরদিন অর্থাৎ ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় থাকছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 

বৃহস্পতিবার শহরের পিডব্লিউডি রোডস্থিত শিলচর স্পোর্টিং ক্লাব কার্যালয়ে প্রতিযোগিতা নিয়ে আয়োজিত এক প্রস্তুতি বৈঠকে একথা ঘোষণা করেন ক্লাব সভাপতি ড. অনুপ কুমার রায়। তিনি জানান প্রতিযোগিতার জন্য কোনো প্রবেশ মূল্য লাগবে না এবং এতে বয়সের ক্ষেত্রে কোন ধরণের বাধ্যবাদকতা থাকবে না অর্থাৎ সকলের জন্য উন্মুক্ত থাকবে। তিনি জানান উক্ত ক্যারম প্রতিযোগিতায় একক ও দ্বৈত বিভাগ থাকবে। প্রতিযোগিতাকে সফল করে তুলতে সকল ক্রীড়াপ্রেমীদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন তিনি। প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করার জন্য ক্লাবের ফুটবল সচিব অনিমেষ চন্দের ৮৬৩৮০১০৪৫২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। 

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বাবুল হোড় ও নির্মল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শঙ্কর সরকার, ফুটবল সচিব অনিমেষ চন্দ, ক্রিকেট সচিব রঞ্জু চন্দ, ক্লাবের প্রচার সম্পাদক কমলেশ দাস, জয়দীপ কর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *