বন্যহস্তীর পায়ে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, আহত আরও ১

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : গোয়ালপাড়ার নেপালিখুঁটিতে বন্যহস্তীর হামলায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হওয়া শিশুটির নাম ইন্নুস আলি।
এই ঘটনায় আরও এক শিশু আহত হয়েছে। আহত শিশুটির নাম আকিমা বেগম বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বন্যহস্তীর উপদ্রবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার পর বন বিভাগের কাছে হাতির গতিবিধির উপর নজরদারি বাড়ানো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *