চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেফতার অভিযুক্ত

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : চাবুয়ায় তিন বছরের সন্তানের মাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অভিযুক্ত সুমিত কালন্দীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার পিটনিতে এক মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারের পর তদন্তে নামে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার পিটনিতে ওই মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। দেহ উদ্ধারের পর ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ হয়, মহিলাকে হত্যার আগে তাঁর উপর যৌন নির্যাতন চালানো হয়ে থাকতে পারে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখে অভিযুক্ত সুমিত কালন্দীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের দাবি, জেরায় সুমিত ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অভিযুক্তের বক্তব্য অনুযায়ী, প্রথমে ওই মহিলার উপর ধর্ষণ চালানো হয় এবং পরে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

মৃত মহিলা তিন বছরের এক সন্তানের মা বলে জানা গেছে। এমন নৃশংস ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ইতিমধ্যেই অভিযুক্ত সুমিত কালন্দীকে গ্রেফতার করে আইনানুগ প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ এবং যৌন নির্যাতনের অভিযোগ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা ও দ্রুত বিচারের দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *