বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : স্নানের সময় অসাবধানতাবশত কুয়ায় পড়ে এক পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম বিনন্দ গগৈ। ঘটনাকে কেন্দ্র করে গুয়াহাটির কাহিলিপাড়ার ভগদত্তপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার স্নানে জন্য যাওয়ার সময় কোনওভাবে কুয়ায় পড়ে যান বিনন্দ গগৈ। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধারের উদ্যোগ নেন। পরে তাঁকে কুয়া থেকে উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
প্রাথমিকভাবে ঘটনাটি অসাবধানতার কারণেই ঘটেছে বলে জানা গেছে। তবে কীভাবে তিনি কুয়ায় পড়ে গেলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



