জল্পনার অবসান, নগাঁও উপ-নির্বাচনে বিজেপির প্রার্থী ঘোষণা

Spread the news

বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নগাঁও লোকসভা আসনের উপ-নির্বাচনে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে জানানো হয়েছে, সদ্য দলে যোগ দেওয়া দেবাশিস শর্মাই নগাঁও উপ-নির্বাচনে দলের প্রার্থী হচ্ছেন। মঙ্গলবার গুয়াহাটির বাজপেয়ী ভবনে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন দেবাশিস শর্মা। এর আগে তিনি আইএএস আধিকারিক হিসেবে কর্মরত ছিলেন। চাকরি থেকে স্বেচ্ছামূলক অবসর নিয়ে রাজনীতির ময়দানে পা রাখেন তিনি। অবসর নেওয়ার আগে নগাঁও জেলার জেলা কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দেবাশিস শর্মা।

নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর নগাঁও লোকসভা আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগণনা ও ফলাফল ঘোষণা করা হবে ৯ অক্টোবর।

উল্লেখ্য, কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈ সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর নগাঁও লোকসভা আসনটি শূন্য হয়। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সাংসদ পদ থেকে পদত্যাগ করেন প্রদ্যুৎ বরদলৈ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *