চান্নিঘাট প্রাথমিক কৃষি ঋণ সমবায়ে বার্ষিক সাধারণ সভা, নয়া কমিটি গঠিত

Spread the news

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : চান্নিঘাট প্রাথমিক কৃষি ঋণ সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বি আর আম্বেদকর হাই স্কুলে সমবায় সমিতির উন্নয়ন ও আগামী দিনের রূপরেখা তৈরির লক্ষ্যে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান বিবেকানন্দ দাস।

​সভার শুরুতে সমিতির বিগত দিনের বিস্তারিত কার্য বিবরণী ও প্রতিবেদন পাঠ করেন সচিব রমিত রায়। উপস্থিত সদস্য ও প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে গত সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। সমিতির ২০২৫-২৬ ইং সালের নিরীক্ষিত হিসাব-নিকাশ নিয়ে বিশদ আলোচনা হয় এবং ২০২৬-২৭ ইং সালের জন্য প্রস্তাবিত বাজেট ও বার্ষিক পরিকল্পনা উত্থাপন করে তা অনুমোদন লাভ করে। সভায় আগামী অর্থবর্ষের জন্য অভ্যন্তরীণ হিসাব পরীক্ষক নিয়োগ করা হয়।

বার্ষিক সাধারণ সভার ২০২৬-২৭ ইং থেকে ২০৩০-৩১ ইং মেয়াদকালের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে বিবেকানন্দ দাসকে পুনরায় চেয়ারম্যান এবং সুদীপ বিশ্বাসকে ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করে ১৫ সদস্যের একটি নতুন পরিচালনা সমিতি গঠন করা হয়।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমবায় বিভাগের বিভাগীয় ইন্সপেক্টর মজিবুর রহমান। তিনি বলেন, সরকারের চিন্তাভাবনা অনুযায়ী প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি করে সমবায় সমিতি গড়ে তোলা হয়েছে। গ্রামীন অর্থনীতির ভিত্তি মজবুত করা এবং গ্রামীণ জনগণকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই এই সমিতিগুলোর প্রধান লক্ষ্য। ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা ও ঋণের সহজ লভ্যতা নিশ্চিত করতে এই সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রিসোর্স পার্সন একবার হোসেন লস্কর, বিশিষ্ট শিক্ষাবিদ জালাল আহমেদ লস্কর এবং সমাজসেবী বিভাষ আচার্য। বক্তারা চান্নিঘাট সমবায় সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং স্থানীয় বাসিন্দাদের এই সমিতির সঙ্গে যুক্ত হয়ে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার আহ্বান জানান।

উপস্থিত ছিলেন গ্রুপ সদস্যা সুদীপ্তা রায় চৌধুরী, শিপ্রা রায়, বিধুমতি রায়, শিক্ষাবিদ জালাল উদ্দিন লস্কর, রসেন্দ্র দাস, প্রীতিভূষন রায়, শৈলেন রায় প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *