বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : তেজপুরের পুঠিমাড়িতে ঘটেছে এক নৃশংস হত্যাকাণ্ড। নিজের ছেলের হাতেই প্রাণ হারিয়েছেন এক মা। বাবা ও ছেলের মধ্যে চলা ঝগড়া থামাতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, পারিবারিক বিবাদের সময় পরিস্থিতি সামাল দিতে গিয়ে ওই মহিলা গুরুতরভাবে আহত হন। পরে তাঁর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ। হত্যাকাণ্ডের অভিযোগে কেবুল বসুমাতারী নামে তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল এবং ঠিক কীভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের তদন্তের পরই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য সামনে আসবে।



