নিলামবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল যুবকের

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : শ্রীভূমি জেলার নিলামবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজু নাথ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ন্যাশনাল অ্যাকাডেমি ও একটি পেট্রোল পাম্পের বিপরীত পাশে স্কুটি ও একটি গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুর্ঘটনায় গুরুতর আহত হন রাজু নাথ। পরে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে অসতর্কভাবে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়দের একাংশের দাবি। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

এক মুহূর্তের অসতর্কতা যে কতটা বড় বিপর্যয় ডেকে আনতে পারে, এই দুর্ঘটনা ফের তারই প্রমাণ। রাজু নাথের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও পরিচিত মহলে। একটি দুর্ঘটনায় প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ পরিবারটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *