রাধামাধব কলেজে ছাত্র সংসদ নির্বাচন ৩ সেপ্টেম্বর

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : রাধামাধব কলেজ, শিলচরে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ছাত্র সংসদ নির্বাচন আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, বয়েজ ও গার্লস কমন রুম সম্পাদক, কলেজ ম্যাগাজিন, বিতর্ক, বুক ব্যাংক ও সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন হবে। এনিয়ে মঙ্গলবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী আনুষ্ঠানিক ভাবে একটি বিজ্ঞপ্তি জারী করেছেন। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সহ-সভাপতি পঞ্চম সেমেস্টার, সাধারণ সম্পাদক তৃতীয় সেমেস্টার এবং ক্রীড়া ও দুই কমন রুম সম্পাদক প্রথম সেমেস্টারের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত রয়েছে। অন্যান্য পদে সকল শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত প্রচার চালানো যাবে। ২ ও ৩ সেপ্টেম্বর প্রচার নিষিদ্ধ। ৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ এবং দুপুর ২টা ৩০ মিনিট থেকে গণনা হবে। ফলাফল একই দিনে ঘোষণা করা হবে। বিস্তারিত কলেজ ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *