ধোয়ারবন্দে বরাক ভ্যালি কুর্মি উন্নয়ন সমাজের সাংগঠনিক সভা, গঠিত আঞ্চলিক কমিটি

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : ধোয়ারবন্দে বরাক ভ্যালি কুর্মি উন্নয়ন সমাজের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সোমবার আয়োজিত সভায় সংগঠনের সাংগঠনিক সম্প্রসারণ, সামাজিক ঐক্য, শিক্ষার প্রসার এবং সমাজের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে সভায় একটি নতুন আঞ্চলিক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা সমাজের উন্নয়ন, কল্যাণ ও ঐক্য প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

সভায় উপস্থিত ছিলেন বরাক ভ্যালি কুর্মি উন্নয়ন সমাজের সভাপতি কাঞ্চন সিং (কুর্মি), সাধারণ সম্পাদক দেবানন্দ কুর্মি, সহ-সভাপতি শিবানন্দ কুর্মি, সহকারী সম্পাদক সত্রাজিত কুর্মি, সদস্য বাবলা কুর্মি এবং কোষাধ্যক্ষ সঞ্জয়কুমার কুর্মি। বক্তারা সমাজে শিক্ষার প্রসার, যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি এবং সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সমাজের সার্বিক উন্নয়ন ও সংগঠনকে আরও শক্তিশালী করার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *