মাতৃভূমি কাপ : ইমানুয়েলের জোড়া গোলে জয়ী কর্কট

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : ধলাইর বাম নিত্যানন্দ উচ্চমাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে রবিবার মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টে মারিয়া এফসি-কে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে সহজেই দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছে কর্কট এফসি। 

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতিআক্রমণের মাধ্যমে দর্শকদের চমৎকার ফুটবল উপহার দেয়। খেলার ২৫ মিনিটে ইমানুয়েলের দর্শনীয় হেডারে ১-০ গোলে এগিয়ে যায় এসএসএমএম কর্কট । দ্বিতীয়ার্ধের ৪০ মিনিটে কর্কট এফসি ইমানুয়েলের নিখুঁত শটে ২-০ গোলে এগিয়ে যায়, ম্যাচে জোড়া গোল করেন ইমানুয়েল। 
ম্যাচের শেষ মুহূর্তে ৬৬ মিনিটে বিজয়ী দলের পৌলিয়েন তৃতীয় গোল করে কর্কট এফসি-র বিশাল জয় নিশ্চিত করেন। দুর্দান্ত খেলোয়াড়সুলভ পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন ইমানুয়েল। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি রুক্ষিণী কুমার সিনহা, জয়ন্ত পাল ও রাজীব দাস।

এদিনের খেলা পরিচালনা করেন শামিম আহমদ বড়ভূইয়া, প্রবীণ বর্মণ, জাফর বড়ভূইয়া ও কৃশ্চিয়ানা মার। সোমবার ‘ডি’ গ্রুপ থেকে প্রথম রাউন্ডের অন্তিম খেলায় মুখোমুখি হবে ধলাই খাসিয়া পুঞ্জি ও পানিসাগর মোকাম এফসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *