দিল্লিতে হু হু করে বাড়ছে সোয়াইন ফ্লু আক্রান্ত, দোসর প্রবল শ্বাসকষ্ট

Spread the news

২১ আগস্ট : আবহাওয়া বদলের সঙ্গে আর্দ্র পরিবেশ। এই জোড়া ফলায় নাজেহাল দিল্লি। উদ্বেগজনকভাবে বাড়ছে এইচ১এন১ ভাইরাস বা সোয়াইন ফ্লু সংক্রমণ। গতবছরের তুলনায় আক্রান্তের সংখ্যা ৬ গুণ বেড়েছে। উপসর্গ নিয়ে বহু মানুষ ভিড় করছেন হাসপাতাল ও ক্লিনিকে। গোদের উপরে বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে প্রবল শ্বাসকষ্ট ও শরীরের অক্সিজেন লেভেল কমে যাওয়া। এই সমস্ত সমস্যা নিয়েও ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন বহু মানুষ।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এখও পর্যন্ত দিল্লি-জাতীয় রাজধানী অঞ্চলে মোট ১ হাজার ৩৪৯ জন সোয়াইন ফ্লু পজিটিভ রোগী ধরা হয়েছে। গতবছরের একই সময়ে যে সংখ্যা ছিল মাত্র ২২৯।

খবরে প্রকাশ, রাজধানীর একটি সরকারি হাসপাতালের একাধিক চিকিৎসকের সোয়াইন ফ্লু ধরা পড়েছে। বাদ পড়েননি ওই হাসপাতালের প্রধানও। ফ্লুর উপসর্গ নিয়ে বহু মানুষ চিকিৎসকের কাছে আসছেন। তাঁদের মধ্যে একটা বড় অংশের প্রবল শ্বাসকষ্ট দেখা দেওয়ার কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিভিন্ন মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *