নুনমাটিতে জল শোধনাগারের কাজ পরিদর্শন মন্ত্রী কৌশিক রায়ের

Spread the news

বরাক তরঙ্গ, ২১ আগস্ট : দক্ষিণ-পূর্ব গুয়াহাটি জল সরবরাহ প্রকল্পের অধীনে নুনমাটির চুনশালি বিলপাড়, গণেশনগরে নির্মাণাধীন ৯৮ মিলিয়ন লিটার ক্ষমতাসম্পন্ন জল শোধনাগারের (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট) নির্মাণকাজ শুক্রবার পরিদর্শন করেন মন্ত্রী কৌশিক রায়।

পরিদর্শনকালে প্রকল্পের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি গুণগত মান বজায় রাখার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। স্থানীয় বাসিন্দাদের নিয়মিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য বলে জানান মন্ত্রী।

এদিন পরিদর্শনের সময় গৃহনির্মাণ ও নগর বিষয়ক বিভাগের সচিব জীবন বি, গুয়াহাটি জল বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক রোহনকুমার ঝা, নির্বাহী প্রকৌশলী রূপজ্যোতি তালুকদারসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *