পশ্চিম জয়ন্তিয়া হিলসে সরকারি গাড়িতে আগুন দুষ্কৃতীদের, চাঞ্চল্য

Spread the news

বরাক তরঙ্গ, ২১ আগস্ট : মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া হিলসের মুকিনফাদ মিহমিন্তু গ্রামে শুক্রবার ভোররাতে অজ্ঞাত দুষ্কৃতীদের হাতে একটি সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় ১টা ৪০ মিনিটে পরিবহণ দফতরের এক আধিকারিকের ব্যবহারের জন্য বরাদ্দ ML 01 6416 নম্বরের একটি স্করপিও গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা বিষয়টি ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস (F&ES)-কে জানান।

খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গাড়িটির সামনের অংশ বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

কী কারণে সরকারি গাড়িটিকে লক্ষ্য করে অগ্নিসংযোগ করা হয়েছে এবং এই ঘটনার পেছনে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য সংগ্রহ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *