তরুণীর রহস্যজনক মৃত্যু, আটক ১

Spread the news

বরাক তরঙ্গ, ২০ আগস্ট : ধুবুড়ি জেলার গৌরীপুরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ১৯ বছর বয়সী এক তরুণীর রহস্যজনক মৃত্যু ঘিরে উঠেছে হত্যার অভিযোগ। মৃত তরুণীর নাম লুবনা আহাদ শেখ।

পরিবারের অভিযোগ, গোসাঁইগাঁওয়ের যুবক সমের আলী প্রথমে লুবনাকে কোনও বিষাক্ত পদার্থ খাওয়ান। এরপর তিনি নিজেই তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে ভর্তি করার আগেই লুবনার মৃত্যু হয়।

মৃতার পরিবারের দাবি, “সমেরই আমাদের মেয়েকে হত্যা করেছে। হত্যার পর তাকে ধুবুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ন্যায়বিচার চাই। আমাদের সন্দেহ, এটি একটি হত্যাকাণ্ড।”
ঘটনার পর গৌরীপুর পুলিশ অভিযুক্ত সমের আলিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বর্তমানে তিনি গৌরীপুর থানার হেফাজতে রয়েছেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

এদিকে, ঘটনার পর মৃতার পরিবারের পক্ষ থেকে গৌরীপুর থানায় এজাহার দায়ের করা হয়েছে। পরিবারের সদস্যরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

তবে লুবনার মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং অন্যান্য প্রমাণ সামনে আসার পরই ঘটনার প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে মনে করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *