রবিবার উধারবন্দে ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ অনুষ্ঠান

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : প্রথিতযশা চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে বরাক এন্টারটেইনমেন্ট সোসাইটির উদ্যোগে বর্ষব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৩ আগস্ট, রবিবার উধারবন্দে অনুষ্ঠিত হবে পঞ্চম অনুষ্ঠান।

অনুষ্ঠানে থাকবে স্মরণ, শ্রদ্ধার্ঘ্য ও আলোচনা সভা। আলোচনার বিষয় ‘অনন্য ঋত্বিক’। পাশাপাশি ঋত্বিক ঘটকের কালজয়ী চলচ্চিত্র ‘মেঘে ঢাকা তারা’ প্রদর্শন করা হবে।

অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৫টায়। বরাক এন্টারটেইনমেন্ট সোসাইটির এই উদ্যোগে সহযোগিতা ও ব্যবস্থাপনায় রয়েছে উধারবন্দের ‘শিল্পীগোষ্ঠী’।
চলচ্চিত্রপ্রেমী ও সংস্কৃতিপ্রেমীদের কাছে ঋত্বিক ঘটকের সৃষ্টিকর্ম, চলচ্চিত্র ভাবনা এবং বাংলা সিনেমায় তাঁর অনন্য অবদান তুলে ধরাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *