শিলচরে সুপ্রভা রাজকুমারীর ‘অনন্ত সঙ্গীত’-এর আবরণ উন্মোচন

Spread the news

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ আগস্ট :
শিলচরে রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কবি সুপ্রভা রাজকুমারী রচিত বাংলা কাব্যগ্রন্থ ‘অনন্ত সঙ্গীত’-এর আবরণ উন্মোচন করা হয়। বিশিষ্ট কবি ও সাংবাদিক অতীন দাশ আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির আবরণ উন্মোচন করেন।

অনুষ্ঠানে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, আঞ্চলিক সংবাদ সংস্থা পিএনসির চেয়ারম্যান হারাণ দে, ভাষা সেনানী সুনীল রায়, কবি কস্তুরী হোম চৌধুরী ও মহুয়া চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক সাধন পুরকায়স্থ ও সঞ্জীব রায়, সাংবাদিক হিমাশীষ ভট্টাচার্য, শিক্ষাবিদ বিভাস দেব ও দীপক সেনগুপ্ত এবং মিজোরাম কলেজের অধ্যক্ষ হরেন্দ্র সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা সুপ্রভা রাজকুমারীর সাহিত্যচর্চা ও ‘অনন্ত সঙ্গীত’ প্রকাশের উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার ক্ষেত্রে এই ধরনের সৃজনশীল উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে নগেন্দ্র কিশোর সিনহা সঙ্গীত পরিবেশন করেন। কাব্যগ্রন্থটির প্রকাশক নতুন দিগন্ত প্রকাশনী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি, প্রকাশক ও সম্পাদক মিতা দাশ পুরকায়স্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *