সোনাইয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার দুই

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : সোনাইয়ে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সোনাই শহর এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনাই থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা সোনাইয়ের ডুংরিপার এলাকার বাসিন্দা বিপুল দাস এবং শিলচরের বাসিন্দা একবাল হোসেন বড়ভূইয়া। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে মোট ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *