মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ আগস্ট: উজান অসমের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্ত মানুষের পরিস্থিতি খতিয়ে দেখা এবং একাধিক সরকারি কর্মসূচি সম্পন্ন করে বৃহস্পতিবার শ্রীভূমির পথে রওনা দিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। গুয়াহাটি থেকে আকাশপথে শিলচর বিমানবন্দরে পৌঁছানোর পর সড়ক যোগে নিজ জেলা শ্রীভূমির উদ্দেশে রওনা দেন তিনি। আর সেই যাত্রাপথেই উধারবন্দের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কাঁচাকান্তি কালীবাড়িতে কিছু সময়ের জন্য থামেন মন্ত্রী।
মন্দিরে পৌঁছে মা কাঁচাকান্তির চরণে পুজো ও প্রার্থনা নিবেদন করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী মধুমিতা পাল। ধর্মীয় রীতি মেনে পুজো অর্চনায় অংশ নেওয়ার পাশাপাশি মন্দিরে কিছু সময় কাটিয়ে মা কাঁচাকান্তির কাছে অসমের সার্বিক উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি এবং অসমবাসীর মঙ্গল কামনা করেন তাঁরা।



