নিলামবাজার হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে তৎপর আমিনুর রশিদ, পরিদর্শন

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১১ আগস্ট :
নির্বাচনী এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে নিলামবাজার মডেল হাসপাতাল পরিদর্শন করলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। মঙ্গলবার একাধিক সরকারি ও জনসংযোগমূলক কর্মসূচির ব্যস্ততার মধ্যেও হাসপাতালের সার্বিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। দীর্ঘদিনের সমস্যা, পরিকাঠামোগত ঘাটতি এবং চিকিৎসা পরিষেবার মানোন্নয়নের দাবিকে সামনে রেখে এই পরিদর্শন করা হয়।

হাসপাতাল পরিদর্শনের সময় বিধায়ক বহির্বিভাগ, বিভিন্ন ওয়ার্ড এবং রোগীদের জন্য থাকা সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য কর্মীদের সঙ্গে কথা বলে পরিষেবার বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। পাশাপাশি চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গেও কথা বলে বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

পরিদর্শন শেষে এসডিএমও, স্বাস্থ্য বিভাগের আধিকারিক এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন বিধায়ক। বৈঠকে চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, হাসপাতালের পরিকাঠামো সম্প্রসারণ, পরিচ্ছন্নতা, রোগীদের বসার ব্যবস্থা, পানীয় জল, বিদ্যুৎ এবং অন্যান্য মৌলিক পরিষেবার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হাসপাতালের দীর্ঘদিনের সমস্যাগুলি অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে দ্রুত সমাধানের ওপর জোর দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *