বরাক তরঙ্গ, ৯ আগস্ট : মরিগাঁও জেলার লাহরিঘাট মহাত্মা গান্ধী আদর্শ হাসপাতালের পিএইচসি কলোনীতে রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ সংঘটিত হয়েছে এক বিধ্বংসী অগ্নিকাণ্ড। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পুরো সরকারি আবাসিক ভবন মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে নেয়। যার স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ভুরাগাঁও ও মৈবারাড়ি দু’টি অগ্নিনির্বাপক বাহিনীর গাড়ি পৌঁছায়। এবং স্থানীয় জনতার সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে তার আগেই ভবনটি সম্পূর্ণ দগ্ধ হয়ে যায়। এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। ঘটনাস্থলে ইতিমধ্যেই লাহরিঘাট পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে।



