লাহরিঘাটের বরসলায় ৩০টি চোরা গরুসহ চার পাচারকারী গ্রেফতার

Spread the news

বরাক তরঙ্গ, ৯ আগস্ট : মরিগাঁও জেলার লাহরিঘাটের বরসলা ফাঁড়ির পুলিশে শনিবার রাতে অবৈধ চোরা গরু পাচারকারীদের বিরুদ্ধে একটি অভিযান চালায়। জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বরসলা পুলিশের অভিযানে ৩০টি গরু উদ্ধার করার পাশাপাশি ৪ জন চোরা পাচারকারীকে হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। রাতের সুযোগ নিয়ে চোরা গরু পাচার করা এএস -০১-টিসি- ৩৬০৮ নম্বরের একটি গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ।

পুলিশে গাড়িটিতে তল্লাশি চালিয়ে অমানবিকভাবে বহন করে আনা ৩০টি গরু উদ্ধার করার পাশাপাশি চোরা গরু পাচারের ঘটনার সাথে জড়িত থাকা ৪ জন গ্রেফতার করে । ধৃত চোরা গরু সরবরাহকারীদের নাম নগাঁও জেলার রূপহী থানার অন্তর্গত তেলিয়া চাপরি গ্রামের আজিবুর রহমান ও জয়নালুদ্দিন, অন্য দুজন জাগীরোড থানার অন্তর্গত নাখনি বস্তির ইরফান আলি এবং গণেশপুর বস্তির আমির খান বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে, এই ঘটনা সংক্রান্ত একটি মামলা রুজু করে ধৃত পাচারকারীদের কাছ থেকে আরও তথ্য সংগ্রহ করার জন্য জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *