হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী! ‘মহাগুরু’কে দেখতে ছুটলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Spread the news

৭ আগস্ট : হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী। জানা যাচ্ছে, হাতে মারাত্মক চোট পেয়েছিলেন প্রবীণ অভিনেতা। অস্ত্রোপচারও হয়েছে। এই মুহূর্তে কলকাতার পিয়ারলেস হাসপাতালে মিঠুন চক্রবর্তী ভর্তি। তাঁকে দেখতে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে বিধায়ক, অভিনেত্রী শর্বরী মুখার্জিও রয়েছেন।

জানা যাচ্ছে, হাতের অস্ত্রোপচারের পর বর্তমানে মিঠুন চক্রবর্তী সুস্থ রয়েছেন। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার জন্য তাঁকে পর্যাপ্ত বিশ্রাম ও চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে। আপাতত তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগের কোনও কারণ নেই বলেই জানা যাচ্ছে।

হাসপাতাল থেকেই সমাজমাধ্যমে অভিনেতার সঙ্গে ছবি ভাগ করে শুভেন্দু অধিকারী লেখেন, ‘বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, বিজেপির কেন্দ্রীয় সমিতির অন্যতম সদস্য সম্মানীয় শ্রী মিঠুন চক্রবর্তী মহাশয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শারীরিক অসুস্থতার কারণে ভর্তি রয়েছেন। তাঁকে দেখতে আজ হাসপাতালে গিয়েছিলাম। ওনার সাথে কথা বললাম, ওনার শারীরিক পরিস্থিতির খবর নিলাম। করুণাময় ঈশ্বরের কাছে ওনার দ্রুত আরোগ্য প্রার্থনা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *