শ্রীভূমিতে আসাম রাইফেলসের বড় সাফল্য, ১.৬৫ কোটি মূল্যের পোস্ত বীজ উদ্ধার

Spread the news

বরাক তরঙ্গ, ৬ আগস্ট : মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য অর্জন করেছে আসাম রাইফেলস। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)-এর সঙ্গে যৌথভাবে শ্রীভূমি জেলার বদরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পোস্ত বীজ উদ্ধার করা হয়েছে।

অভিযান চলাকালীন মোট প্রায় ১১,১৩০ কেজি পোস্ত বীজ বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া এই চালানের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৫ লক্ষ টাকা। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া এই বিপুল পরিমাণ অবৈধ চালান গন্তব্যে পৌঁছানোর আগেই আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী, যার ফলে মাদক পাচার চক্রের নেটওয়ার্কে বড় ধাক্কা লেগেছে বলে মনে করা হচ্ছে।

বাজেয়াপ্ত করা পোস্ত বীজ পরবর্তী তদন্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ডিআরআই-এর শিলচর কার্যালয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *