ভূমিধসে আটকে বোলেরো গাড়ি, যান চলাচল ব্যাহত

Spread the news

বরাক তরঙ্গ, ৬ আগস্ট: প্রবল ভূমিধসের জেরে একটি বোলেরো গাড়ি আটকে পড়েছে। ভূমিধসের কারণে সড়কের উভয় দিকই বন্ধ হয়ে যাওয়ায় গাড়িটি বের করা সম্ভব হচ্ছে না। ঘটনাটি মিজোরামের লুংলের ভোয়ালতে এলাকার।

জানা গেছে, বৃহস্পতিবার ভূমিধসে গাড়িটির বড় ধরনের ক্ষতি হয়েছে এবং সেটি মাটির নিচে চাপা পড়ে রয়েছে। বর্তমানে এস্ককেভটর মেশিনের সাহায্যে গাড়িটি উদ্ধারের কাজ চলছে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *