ভুটানের কুরিশ্বু জলবিদ্যুৎ প্রকল্প থেকে জল ছাড়ায় নিম্ন অসমে বন্যার আশঙ্কা, বঙাইগাঁওয়ে সতর্কতা জারি

Spread the news

বরাক তরঙ্গ, ৫ আগস্ট : উজান অসমের তিনটি জেলার পর এবার নিম্ন অসমেও বন্যার চরম আশঙ্কা দেখা দিয়েছে। ভুটানের কুরিশ্বু জলবিদ্যুৎ প্রকল্প থেকে পানি ছেড়ে দেওয়ায় বঙাইগাঁও জেলা প্রশাসন এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সতর্কবার্তা জারি করেছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, কুরিশ্বু জলবিদ্যুৎ প্রকল্প থেকে পানি ছাড়ার পাশাপাশি বঙাইগাঁও জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এর ফলে মানস ও আই-মানস নদীর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পরিস্থিতির জেরে আকস্মিক বন্যা এবং নদীতে প্রবল স্রোত সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তাই নদী সংলগ্ন ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

বুধবার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সভাপতি লক্ষ্মীনন্দন সহরিয়া সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানান। একই সঙ্গে প্রশাসনের জারি করা নির্দেশিকা মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *