বরাক তরঙ্গ, ৩ আগস্ট: বর্নিব্রিজ চা-বাগানের পঞ্চায়েত নির্বাচন-২০২৬ রবিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে চা-বাগানের বিপুল সংখ্যক শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তাদের আস্থা ও দায়িত্বশীলতার পরিচয় দেন।
ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হলে আগামী তিন বছরের জন্য নতুন পঞ্চায়েত নেতৃত্ব নির্বাচিত হয়। নবনির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীর ভূমিকাকেও সম্মান জানানো হয়েছে। সংশ্লিষ্টদের মতে, জয়-পরাজয়ের ঊর্ধ্বে উঠে এই নির্বাচনের সবচেয়ে বড় অর্জন শ্রমিকদের ঐক্য এবং গণতান্ত্রিক চেতনার প্রতিফলন।
নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জলিল উদ্দিন মিয়া। সহ-সভাপতি পদে প্রদীপ কুমার বানিয়া, সম্পাদক পদে দুলাল রাজবংশী এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে ভীরু রাজুয়ার, আব্বাস উদ্দিন মিয়া, ধিরন কর্মী, নারায়ণ রী, সন্দীপ গোয়ালা, আনন রবিদাসসহ অন্যান্য প্রতিনিধিরা নির্বাচিত হন।

নবনির্বাচিত প্রতিনিধিদের কাছে চা বাগানের শ্রমিকদের অধিকার রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানীয় জল, সড়ক উন্নয়ন এবং সামগ্রিক কল্যাণে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে
এদিকে, নির্বাচনের সাফল্যে বর্নিব্রিজ চা -বাগানের সকল শ্রমিককে অভিনন্দন জানিয়ে সংশ্লিষ্ট মহল ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।



