বরাক তরঙ্গ, ৩ আগস্ট : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন পরিচালিত দূর শিক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনায় এক বছরের বাংলা ডিপ্লোমা কোর্সে চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এই কোর্সে ভর্তির জন্য আবেদনের অনলাইন রেজিস্ট্রেশন আগামীকাল ৩ আগস্ট থেকে শুরু হচ্ছে, ১৬ আগস্ট আবেদন গ্রহণের শেষ দিন।
দূর শিক্ষা কেন্দ্রের অবৈতনিক নিবন্ধক ড. সব্যসাচী রায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এই ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য, নির্দেশাবলী এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে আগ্রহী ছাত্র-ছাত্রীদের সম্মেলনের ওয়েবসাইট https://barakbanga.in দেখতে অনুরোধ করা হচ্ছে।



