সীমান্তে লায়লাপুর বন ফাটক চৌকি পরিদর্শনে কাছাড়ের জেলা কমিশনার

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১ আগস্ট :
সীমান্ত নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা আরও জোরদার করার লক্ষ্যে অসম-মিজোরাম সীমান্তের গুরুত্বপূর্ণ লাইলাপুর বন ফাটক চৌকি পরিদর্শন করেন কাছাড়ের জেলা কমিশনার রাহুল কুমার গুপ্তা। শনিবার পরিদর্শনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা কমিশনার তথা ধলাইয়ের সমজেলা শাসক রক্তিম বরুয়া (ACS)। সফরকালে তাঁরা সীমান্ত চৌকির সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা এবং কর্তব্যরত বাহিনীর দায়িত্ব পালনের বিষয়গুলি বিস্তারিতভাবে পর্যালোচনা করেন।

উল্লেখ্য, লায়লাপুর বন ফাটক চৌকিতে বর্তমানে অসম পুলিশ এবং সিআরপিএফ-এর ১৪৭তম ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্ত নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অনুপ্রবেশ ও অবৈধ কার্যকলাপ প্রতিরোধে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রশাসনের এই পরিদর্শন সীমান্তে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *