সন্দেহজনকভাবে ২টি গরুসহ ম্যাজিক ট্রাক আটক, চালক পুলিশি হেফাজতে

Spread the news

বরাক তরঙ্গ, ১ আগস্ট : হাইলাকান্দি জেলার সরসপুর পুলিশ ফাঁড়ির অন্তর্গত চাঁদপুর জিতারপাড় এলাকায় শুক্রবার গভীর রাতে সন্দেহজনকভাবে ২টি গরু বোঝাই একটি ম্যাজিক ট্রাক আটক করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ট্রাকটির চালক গরু পরিবহনের বৈধ নথি বা সন্তোষজনক কোনও ব্যাখ্যা দিতে না পারায় তাঁদের সন্দেহ হয়।
এরপর স্থানীয়রা সরসপুর পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ম্যাজিক ট্রাক, ২টি গরু এবং চালককে নিজেদের হেফাজতে নেয়। আটক চালকের নাম ডালিম উদ্দিন লস্কর বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় থানায় একটি এফআইআর দায়ের করেছেন। তাঁদের দাবি, গত কয়েকদিন ধরে এলাকায় ধারাবাহিকভাবে গবাদি পশু চুরির ঘটনা ঘটছে। সেই কারণেই সন্দেহের ভিত্তিতে গাড়িটি আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ২টি গরু চুরি করা হয়েছে কি না, নাকি বৈধভাবে পরিবহন করা হচ্ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। আটক চালককে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *