জিএমসিএইচ থেকে ৫ রক্ত দালাল গ্রেফতার

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ জুলাই : গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (জিএমসিএইচ) চত্বরে রক্তের দালালি চক্রের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য মিলেছে। রোগীর আত্মীয়দের সহযোগিতায় হাসপাতালের নিরাপত্তারক্ষীরা পাঁচজন কথিত রক্ত দালালকে আটক করেন।

পরবর্তীতে আটক ব্যক্তিদের ভঙাগড় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হল ইউসুফ আলি, আশিক ইলাহি, সাইফুল ইসলাম, বর্ণব দাস এবং রাকেশ দাস। ঘটনার তদন্ত শুরু করেছে ভঙাগড় থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *