দ্রুত গতির বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, প্রাণ গেল দুই যুবকের

Spread the news

বরাক তরঙ্গ, ২০ জুলাই : ডিমা হাসাও জেলার লাংটিং থানার অন্তর্গত হাতিখালির মাতলাংপাই এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। জানা গেছে, রবিবার রাতে দুই যুবক একটি বাইকে করে হাতিখালি থেকে লামডিংয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাইকটি ২৭ নম্বর জাতীয় সড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

নিহতরা হলেন কামাথিপুর, হাতিখালির মোহিত ওয়ারিসা এবং লাংরডিসার বিশাল লাংথাসা। দুর্ঘটনার পর তাঁদের লামডিং অসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই হাসপাতালে আনার আগেই মৃত বলে ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় হাতিখালিসহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *