পার্টি অফিসে বসে জনগণের অভাব-অভিযোগেরকথা শুনলেন মন্ত্রী কৌশিক

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ জুলাই : শিলচর ইটখলায় কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে জনগণের অভাব- অভিযোগের কথা শুনলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। তা সমাধানে সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের সঙ্গে কথাও বলেন তিনি। বৃহস্পতিবার সকাল দশটা থেকে প্রায় দুঘণ্টার ‘জনতার দরবার’ এ মন্ত্রী কৌশিকের সঙ্গে কথা বলেন কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতা-কর্মী এবং সাধারণ মানুষ। এদিন দলীয় কার্যালয়ে জনগণের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। অনেকেই আবার দ্বিতীয়বার রাজ্যের মন্ত্রী পদে আসীন হওয়ায় তাঁকে সংবর্ধনা ও প্রদান করেন। সব মিলিয়ে এদিন জেলা বিজেপি কার্যালয়ে মন্ত্রীর জনতার দরবার ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মূলত তৃণমূল তৃণমূল স্তরে জনসংযোগ এবং স্থানীয় সমস্যা সমাধানের লক্ষ্যেই এমন উদ্যোগ নিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। এর মাধ্যমে সাধারণ মানুষ যাতে সরাসরি তাদের রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য বা সরকারি প্রকল্পের মত বিভিন্ন বিষয়ের সমস্যার কথা তুলে ধরতে পারেন। মন্ত্রীও অভিযোগগুলো শুনে তাৎক্ষণিক সমাধানে সংশ্লিষ্ট সরকারি বা প্রশাসনিক বিভাগে বিষয়টি সমাধানের জন্য সুপারিশ করেন। এর আগেও এমন জনতার দরবারে জেলা বিজেপি কার্যালয়ে বহুবার অংশ নেন মন্ত্রী কৌশিক। তবে দ্বিতীয়বার মন্ত্রী হয়ে বৃহস্পতিবারই প্রথম তিনি তাঁর জনসংযোগ কার্যালয়ে জনগণের সঙ্গে মিলিত হন। প্রথমবার মন্ত্রী হয়েই জেলা কার্যালয়ে তাঁর জনসংযোগ কার্যালয় কক্ষ খুলেন। আবারও রাজ্যে হিমন্ত বিশ্বশর্মা নেতৃত্বাধীন সরকারে মন্ত্রীসভায় স্থান লাভ করে সেই ধারা অব্যাহত রেখেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *