বরাক তরঙ্গ, ১৪ জুলাই : নাগাল্যান্ডের ডিমাপুর জেলার সুমৌকেডিমা এলাকায় সোমবার বিকেলে ভয়াবহ আইইডি বিস্ফোরণে আসাম রাইফেলসের হাবিলদার মহম্মদ ইকবাল শহিদ হয়েছেন। কর্তব্যরত অবস্থায় এই বিস্ফোরণে তিনি শহিদ হন। সেনা সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পর তাঁকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত তাঁর প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি। দেশের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়েই তিনি সর্বোচ্চ আত্মত্যাগ করেন।
শহিদ হাবিলদার মহম্মদ ইকবালের বাড়ি জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায়। তাঁর মৃত্যুর খবরে পরিবার-পরিজন, সহকর্মী এবং সেনাবাহিনীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁর আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।
দেশের সুরক্ষা ও শান্তি বজায় রাখতে কর্তব্যরত অবস্থায় তাঁর এই আত্মবলিদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে বলে বিভিন্ন মহল থেকে শোক ও শ্রদ্ধা জানানো হয়েছে।
উল্লেখ্য, এ ঘটনায় আরও চারজন আধা সামরিক বাহিনীর জওয়ান আহত হন।



