বরাক তরঙ্গ, ৯ জুলাই : সোনাইয়ে বাসারত আলি লস্কর ও সুরুজ আলি বড়ভূইয়া মেমোরিয়াল প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টে রোমাঞ্চকর ম্যাচে কেজিএন উত্তরকৃষ্ণপুর ১-০ গোলে আরমান এফসিকে পরাজিত করেছে। ম্যাচের একমাত্র গোলটি করেন আলজেরিয়া। তিনি ৩৭ মিনিটে জয়সূচক গোলটি করেন।
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শিবা কর্মকার। তাঁর হাতে পুরস্কার তুলে দেন জামির উদ্দিন লস্কর।
ম্যাচ পরিচালনা করেন ইজাজ আহমদ,
আবু আব্বাস,টিটু লস্কর ও আবেদ রসুল। আগামীকাল শুক্রবার মুখোমুখি হবে জিরিবাম এফসি এবং লালখাল এফসি।



