বেঁকী নদীতে স্নান করতে গিয়ে যুবকের মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ৫ জুলাই : বেঁকী নদীতে স্নান করতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন এক যুবক। মৃত যুবকের নাম অমিত বাছফোর। তিনি বরপেটা রোডের শান্তিনগর এলাকার বাসিন্দা ছিলেন। জানা গেছে, অমিত বাছফোর বরপেটা রোড পৌরসভার সাফাই কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

রবিবার বেঁকী নদীতে স্নান করতে নেমে তিনি আচমকা জলের স্রোতে তলিয়ে যান। স্থানীয়দের প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং তাঁর মৃত্যু হয়।

এই মর্মান্তিক ঘটনায় বরপেটা রোডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য, সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা তাঁর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *