শেষ ষোলোয় স্পেন, দাপুটে জয়

Spread the news

৩ জুলাই : দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে স্পেন। বৃহস্পতিবার রাউন্ড অব ৩২-এর ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল কোচ লুইস দে লা ফুয়েন্তের দল। স্পেনের জয়ের নায়ক মিকেল ওয়ারজাবাল। তিনি জোড়া গোল করে ম্যাচের সেরা পারফরম্যান্স উপহার দেন। অপর গোলটি করেন পেদ্রো পোরো। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। প্রথম একাদশে দানি ওলমোকে নামিয়ে কৌশলগত সাফল্য পান কোচ দে লা ফুয়েন্তে। লামিনে ইয়ামাল, পেদ্রি, ওয়ারজাবাল ও ওলমোর সমন্বিত আক্রমণে চাপে পড়ে অস্ট্রিয়ার রক্ষণভাগ।

৩৭ মিনিটে বাঁ প্রান্ত থেকে মার্ক কুকুরেয়ার নিখুঁত মাইনাস পাসে দুর্দান্ত প্লেসিং শটে গোল করে স্পেনকে এগিয়ে দেন ওয়ারজাবাল। এর আগে কুকুরেয়ার হেডে করা একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্পেন। ৬৬ মিনিটে অ্যালেক্স বায়েনার ক্রসে দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো।

ম্যাচের শেষদিকে আবারও কুকুরেয়ার মাইনাস পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ওয়ারজাবাল। ৩-০ ব্যবধানের এই জয়ে অনায়াসেই শেষ ষোলোয় জায়গা করে নিল স্পেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *