নতুন রোটারি বর্ষের সূচনায় বৃক্ষরোপণ কর্মসূচি রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের

Spread the news

বরাক তরঙ্গ, ২ জুলাই : নতুন রোটারি বর্ষের প্রথম দিন ১ জুলাই উপলক্ষে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর (রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৪০)-এর উদ্যোগে শিলচরের প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে এক বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির চারা রোপণের পাশাপাশি পরিবেশ রক্ষায় প্রত্যেকের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারিয়ান মনোজ জৈন, রাজা ভট্টাচার্য, মৃত্যুঞ্জয় শর্মা, অরিজিৎ বিশ্বাস, রাজশ্রী ভট্টাচার্য, বিশ্বদীপ ঘোষ, সৌম্যজিৎ বিশ্বাস, পিঙ্কি গাঙ্গ, দেবজ্যোতি ঘোষ-সহ রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক মানুষের উচিত অন্তত একটি করে গাছ রোপণ ও তার যথাযথ পরিচর্যা করা।

নতুন রোটারি বর্ষের সূচনায় এই পরিবেশবান্ধব উদ্যোগ স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছে। ভবিষ্যতেও সমাজকল্যাণ ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের জনহিতকর কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *