শিলচরের শ্যামানন্দ লেন–সংযোগ সেতু সড়ক নির্মাণের শিলান্যাস রাজদীপের

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২ জুলাই :
শিলচরের শ্যামানন্দ লেন সংযোগ সেতু পয়েন্ট থেকে ইন্দ্রপ্রস্থ হোটেল পয়েন্ট পর্যন্ত সড়ক নির্মাণের কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়। বৃহস্পতিবার দুপুরে ‘মুখ্যমন্ত্রী নগরীয় পকি পথ নির্মাণ’ প্রকল্পের আওতায় ২০২৫–২৬ অর্থবর্ষে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে এই সড়ক নির্মাণ প্রকল্পের সূচনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়কটি নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াতে উল্লেখযোগ্য সুবিধা মিলবে।

বিধায়ক ডাঃ রাজদীপ রায় নির্মাণকাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে ঠিকাদার ও স্থানীয় বাসিন্দাদের যৌথভাবে কাজের তদারকি করার আহ্বান জানান। তিনি বলেন, উন্নয়নমূলক প্রকল্পের সাফল্য নিশ্চিত করতে সকলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন চেয়ারম্যান মঞ্জুল দেব, পুলক দাস, সুধাংশু শেখর ভট্টাচার্য, কাজল রায়, বিপ্লব দে, বিনয় চন্দ, রণজিৎ রায়সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় উপস্থিতরা অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং বিধায়ক ডাঃ রাজদীপ রায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *