শ্রীভূমিতে জনগণনার প্রথম পর্যায়ে স্ব-গণনা শুরু ২ আগস্ট থেকে

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১ জুলাই : ২০২৭ সালের জনগণনার গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা (HLO) অভিযানের অংশ হিসেবে ক্ষেত্র পর্যায়ের প্রশিক্ষকদের তিনদিনের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ বুধবার শ্রীভূমির জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের কার্যালয়ের কনফারেন্স হলে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। দেশের ২০২৭ সালের জনগণনার অঙ্গ হিসেবে জেলায় দুটি পৃথক পর্যায়ে জনগণনা অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা (HLO) প্রস্তুত করা হবে।

দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যা গণনা (PE) সম্পন্ন হবে। সাধারণ জনগণের জন্য স্ব-গণনা প্রক্রিয়া আগামী ২ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত চলবে। নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে পারিবারিক তথ্য জমা দিতে স্ব-গণনা প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এরপর ১৭ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত গণনাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনার (HLO) ক্ষেত্র পর্যায়ের কাজ পরিচালনা করবেন। এই সময় বাসিন্দাদের জমা দেওয়া স্ব-গণনার তথ্যও যাচাই করা হবে। জনগণনার কাজ সফলভাবে সম্পন্ন করতে এবং সকল পরিবারের সম্পূর্ণ ও নির্ভুল তথ্য সংগ্রহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল গণনা কর্মীকে পূর্ণ সহযোগিতা করার জন্য শ্রীভূমি জেলা প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, জেলা পরিষদ কনফারেন্স হলে তিন দিনব্যাপী ট্রেনিং পরিচালনা করেন রাজ্যের সেন্সাস ডিরেক্টরেটির ডেপুটি ডিরেক্টর রূপসান আলি এবং পাথারকান্দি কলেজের অ্যাসিস্টেন্ট প্রফেসর অভিজিৎ দত্ত। প্রশিক্ষণ পরিচালনা করেন এডিসি লালরহলু খেঙতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *