২৫ জুন : সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা ৷ পা পিছলে গিয়ে তীব্র স্রোতে পড়ে প্রাণ হারালেন চার মহিলা ও এক পুরুষ ৷ কাবেরী নদীর তীরে অবস্থিত পর্যটন কেন্দ্র মুত্তাথিতে সেলফি তোলার সময় এই ঘটনা ঘটে ৷
মহিলারা চারজন বেঙ্গালুরুর বাসিন্দা ৷ তাঁরা একই পরিবারের বলে জানা গিয়েছে ৷ সঙ্গে প্রাণ হারিয়েছেন তাঁদের গাড়ির চালক ৷ বুধবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনায় নিহতরা হলেন বেঙ্গালুরু দক্ষিণ জেলার চান্নাপাটনা তালুকের জাগাদাপুরা গ্রামের বাসিন্দা বিজয়াম্মা (52), তাঁর মেয়ে প্রিয়াঙ্কা, শ্বেতা (38) ও তাঁর মেয়ে চৈত্রা (20) এবং বেঙ্গালুরুর বাসিন্দা গাড়ির চালক মহেশ (30)।
তাঁরা ‘বিগারা ওটা’ (বিয়ের পরবর্তী ভোজ) উপলক্ষে কাব্বালু মন্দিরে পুজো দিতে এসেছিলেন । এরপর তাঁরা মালাভাল্লি তালুকের মুত্তাথি পর্যটন কেন্দ্রে যান এবং সেখানে ভগবানের দর্শন করেন । পরে কাবেরী নদীতে সেলফি তোলার সময় ওই চার মহিলা দুর্ঘটনাবশত পা পিছলে নদীতে পড়ে যান এবং নদীর তীব্র স্রোত তাঁদের জন্য বিপদজনক হয়ে ওঠে । তাঁদের বাঁচাতে গিয়ে গাড়ির চালক মহেশও ডুবে মারা যান ।
তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কর্নাটকের মান্ডিয়া জেলার পুলিশ সুপার ভি জে শোভা রানি জানিয়েছেন, চান্নাপাটনা তালুকের ব্যাদারাহাল্লি-র ওই বাসিন্দারা মুথাথি ও মুত্তেথ্থারায়া মন্দির গিয়েছিলেন। সোমবার বিকেলে নদীতে সাঁতার কাটতে ও ছবি তুলতে গিয়েছিলেন। তখনই ভেসে যান তাঁরা। তল্লাশি চালিয়ে বুধবার ওই পাঁচ জনের দেহ উদ্ধার করা হয়েছে।



