ব্যবসায়ীর শ্রাদ্ধ উপলক্ষে সামগ্রী প্রদান লেংকা মারুফের

Spread the news

বরাক তরঙ্গ, ২১ জুন : লিভারজনিত রোগে আক্রান্ত হয়ে গত ১ জুন শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রয়াত হন ষষ্ঠ আসাম পুলিশ ব্যাটালিয়নের ১ নম্বর গেট এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী তুতন দত্ত। প্রয়াত তুতন দত্তের শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে রবিবার বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে সহায়তার হাত বাড়িয়ে দেয় শিলচরের স্বেচ্ছাসেবী সংস্থা ‘লেংকা মারুফ’। এদিন আয়োজিত অনুষ্ঠানে এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংস্থার সভাপতি বিমান সিনহা, উপদেষ্টা শ্যামলকান্তি দেব, লিটন দাস, মৃণালিনী সিনহা, যুব মোর্চার মণ্ডল সভাপতি অশোক সিং, মন্টি চন্দসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রয়াত তুতন দত্তের শ্রাদ্ধানুষ্ঠান আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এদিন প্রয়াতের দাদা সঞ্জয় দত্ত সংস্থার সদস্যবৃন্দ এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *